বিনোদন ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:২৪

সালমানকে জড়িয়ে ধরলেন শাহরুখ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নেট পাড়া থেকে শুরু করে সবাই জানে বলিউড ভাইজানের বেশ ভালো বন্ধু আরেক বলিউড খ্যাত শাহরুখ খাঁন। এদিকে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ৫৭ বছর বয়েসে পা দিলেন তিনি। গতকাল দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। 

প্রতিবারের মতো এবারও পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন সালমান। আর মাঝরাতে প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেখানে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

প্রতি বছর সালমানের জন্মদিনের আয়োজন করা হয় তার পানভেলের ফার্মহাউজে। তবে এ বছর তার জন্মদিনের আয়োজন করা হয়েছিল ছোট বোন অর্পিতার বাড়িতে। 

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিনেতার জন্মদিনের সেই অনুষ্ঠানে যোগ দিতেই মাঝরাতে সেখানে ছুটে গিয়েছিলেন বলিউড বাদশাহ। পার্টিতে গিয়েই বার্থ ডে বয় সালমান খান শাহরুখ একে অপরকে জড়িয়ে ধরেন। দুই তারকার এমন দৃশ্যই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পার্টিতেও সেটা আবারও প্রমাণিত হল। এদিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন তারা। সেই সঙ্গে অনুষ্ঠানে দুজনকে দুজনার হাত শক্ত করে ধরে রাখতেও দেখা গেছে তাদেরকে। প্রিয় তারকাদের এমন বন্ধুত্ব দেখে আনন্দিত তাদের ভক্ত-অনুরাগীরাও।

শাহরুখ ছাড়াও বলিউডের আরও অনেক তারকাই উপস্থিত ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে। এ তালিকায় রয়েছেন, পূজা হেগড়ে, রিতেশ, সোনাক্ষী সিনহা, সুনীল শেঠি, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, জেনেলিয়া প্রমুখ।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি এটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। শোনা যাচ্ছে, ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে; আর ‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবেন শাহরুখ।

খবর : পিংকভিলা


আমাদের কাগজ/এম টি