বিনোদন ২৭ জানুয়ারি, ২০২৩ ০৩:৫৭

প্রবীণ অভিনেতা অন্নু কাপুর হাসপাতালে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা অন্নু কাপুর হাসপাতালে ভর্তি আছেন। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টায় হঠাৎই বুকে ব্যথা উঠলে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে ভর্তি করেন বলে জানান পরিবারের সদস্যরা। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন অন্নু।

আপাতত কিছু দিন অভিনেতাকে হাসপাতালেই অবজারবেশনে রাখা হবে। অন্নু কাপুর অভিনয়ে বরাবরই দর্শক মুগ্ধ। ' মিস্টার ইণ্ডিয়া' থেকে 'জলি এল এল বি ২'-সহ একাধিক জনপ্রিয় ছবি রয়েছে অভিনেতার ঝুলিতে। 'ভিকি ডোনর' ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ' ড্রিম গার্ল ২' ছবিতে দেখা যাবে অন্নুকে।

আমাদের কাগজ//জেডআই