বিনোদন ৩ জুন, ২০২৩ ০৪:০০

হিরো আলমের টার্গেট এলিট শ্রেণির দর্শক

আমাদের কাগজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রেয়েটর থেকে নেটিজেনদের দোরগোড়ায় ও বিতর্কের জন্ম দেয়ার সবার উপরে যে নামটি আসে সেটি হচ্ছে হিরো আলম। বরাবরই আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন তিনি। তবে এবার নাকি হিরো আলমের টার্গেট এলিট শ্রেণির দর্শক। তার অভিনীত সিনেমা ‘টোকাই’ প্রসঙ্গে গণমাধ্যমে এ কথা জানান তিনি। 

গণমাধ্যমের হিরো আলম বলেন, আমি খেটে খাওয়া মানুষের দলে। আমি যা করি, সেগুলোর অধিকাংশই নিম্নবিত্ত, টোকাই শ্রেণির মানুষ দেখেন। কিন্তু অন্যরা দেখলেও সবসময় তারা হিরো আলমকে টেনে নিচে নামাতে চান।

তিনি আরও বলেন, নিম্নবিত্ত, টোকাই শ্রেণির পাশাপাশি এলিট শ্রেণির দর্শকও আমার টার্গেটে রয়েছে।

প্রথমবারের মতো ‘টোকাই’ সিনেমায় হিরো আলমের জুটি হয়েছেন রিয়া চৌধুরী। যদিও প্রথমে এই নায়িকাও তার সঙ্গে অভিনয় করতে চাননি, পরে রাজি হয়েছেন। শুধু তিনি নন, শুরুতে সিনেমার অধিকাংশ অভিনয়শিল্পীই অভিনয় করতে রাজি ছিলেন না। এখন এটাই দেখার পালা, প্রেক্ষাগৃহে ‘টোকাই’ দেখার পর কী প্রতিক্রিয়া জানান সিনেমাপ্রেমী দর্শকরা।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিম্নমানের কন্টেন্ট বানিয়ে নানান বিতর্কের জন্ম দেন। 

তবে সত্যিই কী এলিট শ্রেণির দর্শক তার সিনেমা দেখবে? সে প্রশ্ন ঘোরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। এ দিকে হিরো আলম অভিনীত সিনেমা ‘টোকাই’ আদৌ জনপ্রিয়তা পাবে কী না? সে নিয়েও রয়েছে সংশয়।

আমাদেরকাগজ/এমটি