বিনোদন ৩০ অক্টোবর, ২০২৩ ০৪:৩৬

ডেবিউ এর তিন দশক পর কাজলের অ্যাওয়ার্ড!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। অথচ ডেবিউ অ্যাওয়ার্ড জিতলেন এই দীর্ঘ সময় পর। তার প্রথম ওয়েব মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে। সেই সুবাদে কাজল ডিজনি প্লাস হটস্টার দিয়ে ওয়েব ডেবিউ করেছিলেন। এটা হয়েছিল চলতি বছরেই। শুধু তাই নয়, ক্যামেরার সামনে নো কিসিং পলিসি ভেঙে চুমুও খেয়েছিলেন এই ওয়েবে। আন্তর্জাতিক সিরিজ দ্য গুড ওয়াইফের ভারতীয় রূপান্তর ছিল ট্রায়াল। OTT Play অ্যাওয়ার্ড ২০২৩ এ 'দ্য ট্রায়াল' এর জন্য কাজল সেরা ডেবিউ (মহিলা) জিতেছেন। এতে তিনি নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

দীর্ঘ সময় ধরে অভিনয় করার পর ডেবিউ অ্যাওয়ার্ড জেতার বিষয়ে মুখ খোলেন কাজল। তিনি বলেন, আমি আমার বক্তৃতার জন্য পরিচিত নই। তাই আমি এটিকে সংক্ষিপ্ত এবং মিষ্টি রাখবো। এটি সম্ভবত আমার জীবনে প্রথম ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ। ওটিটি একটি আশ্চর্যজনক প্ল্যাটফর্ম। একজন অভিনয়শিল্পী  হিসেবে আমি মনে করি, আমরা একটি আশ্চর্যজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে ডেবিউ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এবং এখানে থাকা সকল বিস্ময়কর প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 

দ্য ট্রায়াল সিরিজে দেখা যায় যৌন সুবিধে নেওয়ার অপরাধে জেলে যায় কাজলের (নয়নিকা সেনগুপ্ত) স্বামী যিশু (রাজীব সেনগুপ্ত)। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়বে কাজলের কাঁধে। এরপর নিজের পুরোনো পেশায় (আইনজীবী) ফিরবে সে। গল্প বলছে, কলেজ জীবনে আলি খান অভিনীত চরিত্রের (বিশাল চৌবে) সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল, পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এবং শেষমেশ রাজীবকে বিয়ে করে নয়নিকা। কিন্তু রাজীবের জেলে যাওয়ার পর হঠাৎ করেই নয়নিকার জীবনে ফিরে আসে পুরোনো প্রেম। পরিণতি ছিল মাখোমাখো চুমু। পুরনো সম্পর্ক আর স্বামীকে নিয়ে দোটানায় পড়ে যায় নয়নিকা। কাজের সূত্রে কাজলকে পরবর্তীতে আরও একটি ওটিটি ফিল্ম, 'দো পাট্টি'তে দেখা যাবে। এতে তার সঙ্গে রয়েছেন কৃতি শ্যাননও। এখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এটি আগামী বছর মুক্তি পেতে পারে জানা গেছে।

আমাদেরকাগজ / এইচকে