বিনোদন ডেস্ক : বলিউডের তারকা অভিনেত্রী তৃপ্তি হাতে গোনা কয়েকটি দৃশ্যে তিনি, কিন্তু তাতেও মাতিয়ে দিয়েছেন । ‘অ্যানিমেল’ সিনেমায় তৃপ্তিকে ‘জোয়া রিয়াজ’ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই থেকে তাঁকে নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
২০২১ সালে ফোর্বস এশিয়ার ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় জায়গা পেয়েছিলেন উত্তরাখন্ডের মেয়ে তৃপ্তি; যদিও এর আগে বলিউডে তৃপ্তির অভিষেকটা জমেনি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম সিনেমা ‘পোস্টার বয়’ ফ্লপ হয়েছিল। তবে নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তৃপ্তি। তবে সাম্প্রতিক সিনেমায় তাঁর অভিনয় বেশি সাড়া ফেলেছে সাধারণ দর্শকের মধ্যে। ‘অ্যানিমেল’-ঝড়ের মধ্যেই তৃপ্তি ব্যস্ত নতুন কাজ নিয়ে। তবে এসবের মধ্যেই ভাইরাল তাঁর পুরোনো ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও মূলত তারকা হওয়ার আগে করা। সেই সময় বেশি পরিচিতি ছিল না বলে ভাইরালও হয়নি, যেটি মূলত মানুষকে বিব্রত করে ভাইরাল হওয়ার জন্য করে থাকেন কনটেন্ট ক্রিয়েটররা।
আমাদেরকাগজ / এইচকে






















