বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ০৮:১৪

চঞ্চল-শাওনের কণ্ঠে 'সর্বত মঙ্গল রাধে'

বিনোদন ডেস্ক 

টেলিভিশন নাটকে অভিনয়ে অনেক আগেই দর্শকদের মন জয় করে নিয়েছেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। এবার গানে পারদর্শী দেখালেন তারা। গতকাল মঙ্গলবার রাতে তাদের দুজনের কণ্ঠে একটি গান সবাইকে মুগ্ধ করেছে । ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে এ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। গানটি এখন সবার মুখে মুখে। 

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে আয়োজন করেছে ‘আমাদের গান’ নামে অনুষ্ঠানের। সেই আয়োজনের অংশ হিসেবেই গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন-চঞ্চল।