স্পোর্টস ডেস্ক
তিন দলের ওয়ানডে কাপ শেষ হলো মাত্র। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিকল্পনা করে টি-টোয়েন্টি কাপ আয়োজনের।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, আগামী ১৫ নভেম্বর থেকে টি-টোয়েন্টি কাপ শুরু হবার কথা।
‘ওয়ানডে টুর্নামেন্ট ছিল তিনটা দলের, এখন হবে পাঁচটা দল। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে সব লোকাল ক্রিকেটারদের দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা। পাঁচটা টিম নিয়ে করবো, তাহলে আরও বেশ কিছু ছেলে সুযোগ পাবে। আরও মিনিমাম ৩০ জন ছেলে টি-টোয়েন্টি লিগে আসবে। এটা চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টটা করবো নভেম্বরের ১৫ তারিখ থেকে।’
তবে নির্ধারিত তারিখ থেকে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির একটি সূত্র। তবে ঠিক কি কারণে পিছিয়ে যাচ্ছে সেটি নিশ্চিত করেনি সূত্রটি।
করোনার মহামারির কারণে বদলে গেছে পরিস্থিতি। তাই এবছর বিপিএল আয়োজনের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। বিসিবি চাইছে দেশের ক্রিকেটারদের নিয়ে এই লিগ আয়োজন করতে।





















