খেলাধুলা ১২ নভেম্বর, ২০২০ ১০:৩২

কালীপূজা উদ্বোধন করতে কলকাতায় সাকিব

স্পোর্টস ডেস্ক

কলকাতায় একটি মণ্ডপে কালীপূজা উদ্বোধন করতে ভারতে গিয়েছেন সাকিব আল হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন পূজা কমিটির আয়োজক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় কালীপূজার উদ্বোধন করবেন সাকিব। আজকেই আবার দেশে ফেরত আশবেন তিনি।

আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে আসবেন তিনি। এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অলরাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান আয়োজক।

সম্প্রতি এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাকিব। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টর মধ্যদিয়ে আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।