খেলাধুলা ১ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:০৭

যাদের গোলে দ্বিতীয় স্থানে বার্সা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগে লিওনেল মেসি আতোয়াঁ গ্রিজম্যানের গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে - গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোনাল্ড কোমানের শিষ্যরা

রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নেমে এই জয় পায় বার্সা

ম্যাচের ২০তম মিনিটে মেসির দারুণ গোলে লিড নেয় কাতালানরা তবে বিরতির পর জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা পায় বিলবাও কিন্তু খেলার ৭৪তম মিনিটে গ্রিজম্যান গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন

জয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সা সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যাবধানে পিছিয়ে তিনে নেমে গেছে রিয়াল আর এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মার্দ্রিদ