খেলাধুলা ২৬ অক্টোবর, ২০২২ ১০:৫৭

শ্রীলঙ্কা দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: ইনজুরি যেস শ্রীলঙ্কার সঙ্গী। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার দুশমন্থ চামিরা, মাঠে নামতে পারছেন না প্রমোদ মদুশান। মঙ্গলবার বোলিং করতে গিয়ে চোট পান বিনুরা ফার্নান্দোও। এমন সংকটের সময় দলকে বাঁচাতে বিশ্বকাপ দলে আরও তিন খেলোয়াড়কে স্ট্যান্ডবাইতে রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বিশ্বকাপের মাঝপথেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নিরোশান ডিকওয়েলা, আসিথা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

নিরোশান ডিকওয়েলা, অসিথা ফার্নান্দো এবং মাথিশা পাথিরানার আগামীকাল অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। আসার পর তারা সরাসরি দলে যোগ দেবেন।

গত এক বছরে একটিও টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ না পাওয়া ডিকওয়েলা ওয়ানডে ও টেস্টে নিয়মিত খেলেছেন। এদিকে এশিয়া কাপে সুযোগ পেলেও ভালো পারফর্ম করতে পারেননি পাথিরানা।

আমাদেরকাগজ/এইচএম