খেলাধুলা ৯ নভেম্বর, ২০২২ ০১:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম সেমিফাইনালে টসে জিতে যে সিদ্ধান্ত নিলো নিউজিল্যান্ড

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভের লড়াই শেষে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। যেখানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি একবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান ম্যাচে জয় পেলে তৃতীয়বারের মতো ফাইনালে ‍উঠবে। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। 

দুর্দান্ত দাপটের সঙ্গে গ্রুপ ওয়ান থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে নানা সমিকরণের পর গ্রুপ টু থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে টস জিতে আগে ব্যাটিং করা দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে পিচে খেলেছিল সেখানেই অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। 

আসরে সিডনি ক্রিকেট গ্রাউন্ড দুদলের জন্যই সৌভাগ্যের। এখানে অপরাজেয় দুদল। তবে এবার যে কোনো একদল হাসবে শেষ হাসি।

পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

 

আমাদের কাগজ//টিএ