স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে শেষ হয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হারের পর পরদিন রাতেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে টাইগাররা। তবে দেশে ফিরে বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছেন না কেক্রিটাররা। কারণ ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচ এখন দরজায় কড়া নাড়ছে। ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রধান কোচ হিসেবে আবারও টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডমিঙ্গো।
তারই প্রেক্ষিতে আজ সকালে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ডমিঙ্গো। সকাল ৮টা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান টাইগারদের প্রধান কোচ।
বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি-
প্রথম ওয়ানডে- ৪ ডিসেম্বর, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে- ৭ ডিসেম্বর, মিরপুর
তৃতীয় ওয়ানডে- ১০ ডিসম্বের, মিরপুর
প্রথম টেস্ট- ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট- ২২-২৬ ডিসেম্বর, মিরপুর
আমাদরেকাগজ/এইচএম




















