স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শেহরানি। সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে যায় তার। আর সে কারণে তাকে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।ম্যাচ শেষে সোদী আরবে নেয়া হয় ইয়াসিরকে।
সৌদি ফুটবলের অভিভাবক সংস্থা বুধবার (২৩ নভেম্বর) মাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে একটি বিবৃতি জানায়,রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে ইয়াসির আল শাহরানির সফল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। তবে আরও কয়েক দিন তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।
এদিকে সৌদি জাতীয় দলের টুইটার পেজে আল শাহরানির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে এই ফুটবলার বলছেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা আমার জন্য এবং সৌদি জাতীয় দলের জন্য দোয়া করবেন।’
ইয়াসির শাহরানির ইনজুরির ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে এসে। আর্জেন্টাইন আক্রমণ প্রতিহত করতে লাফ দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলওয়াসি। এতে গোল বাঁচালেও সতীর্থ ইয়াসিরকে আহত করে ফেলেন তিনি।
লাফ দেয়ার কারণে সৌদি গোলরক্ষকের হাঁটুর সঙ্গে বেশ জোরেই আঘাত লাগে ইয়াসিরের চোয়ালের। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এ ডিফেন্ডার। অনেকটা সময় মাটিতেই পড়ে থাকতে দেখা যায় তাকে।
মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইয়াসিরকে।
আমাদের কাগজ//টিএ





















