স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ভারতীয় ক্রিকেট দল। সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রোহিত শর্মার দল। দীর্ঘ ৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। রোহিত শর্মা ও বিরাট কোহলির পাশাপাশি এই বহরে এসেছেন আরও ১১ জন ক্রিকেটার।
আজ সন্ধ্যায় মুম্বাই থেকে ঢাকায় পৌঁছেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এর আগে ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনির দল শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ হেরেছিল। একমাত্র টেস্ট ম্যাচটিও ড্র হয়েছিল।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।
আমাদেরকাগজ/এইচএম






















