খেলাধুলা ৩ ডিসেম্বর, ২০২২ ০২:৩১

ভারত চাপে থাকবে: লিটন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বে উঠেছে লিটন দাসের কাঁধে। রোববার ( ৪ ডিসেম্বর) প্রথম ওয়ানডে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নতুন অধিনায়ক। এই সিরিজে নিজেদের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন লিটন। তবে ভারত যে বাংলাদেশকে 'আন্ডারডগ' হিসেবে ভাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে নতুন দ্বায়িত্ব পেয়ে লিটন বললেন, ‘প্রথমত ধন্যবাদ বিসিবিকে আমাকে এই সুযোগটা দিয়েছে, অধিনায়কত্ব করার জন্য। আমি এক্সসাইডেট, একটা বড় সিরিজে অধিনায়কত্ব দেওয়ার জন্য। চেষ্টা করবো আমার যতটুক সামর্থ্য আছে সব দিয়ে।’

ভারত চাপে থাকবে কি না প্রশ্নে লিটন বলেন, 'দর্শকেরা সব সময় আমাদের পাশেই থাকে। তারা (ভারত) সম্ভবত চাপে থাকবে। আমরা মিরপুরের উইকেট সম্পর্কে জানে, তারা জানে না।' প্রথমবার একটা সিরিজের দায়িত্ব পেয়েছেন লিটন। অধিনায়কত্ব নিয়ে রোমাঞ্চিত লিটন বলেন, ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।’

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়। ২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। 

 

আমাদের কাগজ//টিএ