খেলাধুলা ১৮ ডিসেম্বর, ২০২২ ০৭:২৮

 আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড-টু-হেড

স্পোর্টস ডেস্ক : কাতারের মাটিতে বিশ্বকাপ শিরোপার মহারণে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। টানা ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার অপেক্ষা শেষ করার সুযোগ লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ফ্রান্সের সামনে হাতছানি টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখানো। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

কাতারের মাটিতে দুই দলই ফাইনালের মহারণে মাঠে নামবে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা-ফ্রান্স এখন পর্যন্ত নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে সর্বমোট ১২ বার। এর মধ্যে আলবিসেলেস্তারা জিতেছে ৬ ম্যাচে, লেস ব্লুজরা জয় পেয়েছে তিন ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ৩ বার। এর ভেতর দুইবার জয় পেয়েছে আর্জেন্টিনা, আর সর্বশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নক-আউটপর্বে আর্জেন্টিনাকে হারায় ফ্রান্স। 


আর্জেন্টিনা-ফ্রান্সের বিগত দেখাগুলোর ফলাফল:

বিশ্বকাপের আসর:

১৯৩০ : ফ্রান্স ০-১ আর্জেন্টিনা
১৯৭৮ : আর্জেন্টিনা ২-১ ফ্রান্স
২০১৮ : ফ্রান্স ৪-৩ আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ:

১৯৬৫ : ফ্রান্স ০-০ আর্জেন্টিনা
১৯৭১ : আর্জেন্টিনা ৩-৪ ফ্রান্স
১৯৭১ : আর্জেন্টিনা ২-০ ফ্রান্স
১৯৭২ : আর্জেন্টিনা ০-০ ফ্রান্স
১৯৭৪ : ফ্রান্স ০-১ আর্জেন্টিনা
১৯৭৭ : আর্জেন্টিনা ০-০ ফ্রান্স
১৯৮৬ : ফ্রান্স ২-০ আর্জেন্টিনা
২০০৭ : ফ্রান্স ০-১ আর্জেন্টিনা
২০০৯ : ফ্রান্স ০-২ আর্জেন্টিনা

আমাদেরকাগজ/ এইচকে