খেলাধুলা ২৫ ডিসেম্বর, ২০২২ ০৭:২২

৬ জানুয়ারি বিপিএলের নবম আসর শুরু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির নবম আসর শুরু হচ্ছে আগামী ৬ জানুয়ারি। সাত ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স। মোট ৪৬ ম্যাচের টুর্নামেন্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

বিপিএলের এবারের আসর আগের বারের মতোই দেশের তিনটি ভেন্যু- ঢাকার মিরপুর শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সাত দল দলের নামগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

প্রতিদিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় ও দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে শুক্রবার ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সোয়া ৭টায়।

আমাদেরকাগজ/এইচএম