খেলাধুলা ২ জানুয়ারি, ২০২৩ ১১:০৭

আজ সমাহিত করা হবে পেলেকে  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, স্পোর্টস ডেস্কঃ ৮২ বছরে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা, কিংবদন্তী পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) তার মৃত্যুসংবাদ আসে।

জানা যায়, ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে।

তথ্য অনুযায়ী, তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান।

 

এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ বিভিন্ন আকৃতি তৈরি করে নতুন বছর বরণ করে ব্রাজিলিয়ানরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে কেলি নাসিমেন্তো।

মৃত্যুর আগে পেলে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের শেষ ইচ্ছের কথা বলে গেছেন। জীবনের দীর্ঘ একটি সময় যে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, স্মৃতির চাদরে মোড়ানো সান্তোস ক্লাবের মাঠে যেতে চান। চাওয়া অনুযায়ী সান্তোস ফুটবল ক্লাব প্রাঙ্গনে নেওয়া হবে এই কিংবদন্তী।

আমাদের কাগজ/এম টি