স্পোর্টস ডেস্ক : ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছেন। এবারের আসরে এখন পর্যন্ত ব্যাট হাতে রানের দিক দিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। বল হাতেও ইকোনমি রেটের দিক থেকে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।
এবারের আসরে দল হিসেবে কিন্তু নাসিরের ঢাকা আছে চরম বাজে অবস্থানে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে নাসিরের দল ঢাকা একটি মাত্র জয় পেয়েছে। এক জয় পেলেও ৬ ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার একদম তলানিতে আছে দলটি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম তিন ম্যাচে টানা হারের পর নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। শেষ দুই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে দলটি। আজ দুর্বল ঢাকার বিপক্ষে তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইমরুল কায়েসের দল।
আমাদেরকাগজ/ এইচকে






















