স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জস বাটলার বাহিনী ইংল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড।
এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
১. তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
২. তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর
আমাদেরকাগজ/এইচএম





















