স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপে মাঝে তৃতীয়বার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর আবারও মাঠে ফিরতে যাচ্ছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে বেলুচিস্তানে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিল পিএসএলের ফ্রাঞ্চাইজি কোয়েটা গ্লাডিয়েটর্স। যেখানে তাদের মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলুচিস্তানে অনুষ্ঠিত এই ম্যাচ চলাকালে স্টেডিয়ামের পাশে বোমা বিস্ফোরণ হয়েছে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম বেলুচিস্তান পোষ্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জি নিউজ।
বেলুচিস্তান পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক ঘটনাটি কোয়েটায় ঘটেছে, একই শহর যেখানে পিএসএলের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচের কারণে শহরটি ছিল কঠোর নিরাপত্তার মধ্যে। বাইরে থেকে কিছু দর্শক স্টেডিয়ামে ঢিল ছোড়ার কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচও। সামগ্রিকভাবে অবাস্তব দৃশ্য।
তবে মাঠের মধ্যে কোনো প্রভাব পড়েনি। সতর্কতার জন্য খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণ পরে খেলোয়াড়রা মাঠে ফিরেছে এবং খেলা যেখানে বন্ধ হয়েছিল ছিল সেখান থেকেই শুরু হয়েছে।
এ ঘটনায় এখনও গম্ভীর মনভাব বজায় রয়েছে ক্রিকেট প্রমিদের মাঝে।
আমাদের কাগজ/এমটি






















