খেলাধুলা ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৫৮

রংপুরকে ১৭১ টার্গেট দিল বরিশাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করেছে বরিশাল। মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সাকিব আল হাসানের দল।

উদ্বোধনী জুটিতে ৪৬ রান তুলেন মেহেদী হাসান মিরাজ ও  আন্দ্রে ফ্লেচার। জুটিতে ফ্লেচারের অবদান ১২ রান। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন মাহমুদউল্লাহ। কিছুক্ষণ পর থামেন মিরাজও। সাজঘরে ফেরার আগে খেলেছেন ৪৮ বলে ৬৯ রানের ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা।

করিম জানাতের ২৫ বলে ৩৩ ও ভানুকা রাজাপাক্ষের ১০ বলে ১৭ রানের কল্যাণে ২০ ওভারে ৩ উইকেটে ১৭০ রান তুলে বরিশাল। চলতি আসরে রান সংগ্রাহকদের তালিকায় দুইয়ে থাকা সাকিব আজ ব্যাটিংই পাননি। রংপুরের দাসুন শানাকা ২৩ রানে দুই উইকেট পান। উল্লেখ্য যে, আজকের ম্যাচের পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

আমাদেরকাগজ/ এইচকে