খেলাধুলা ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৫০

প্রেমে মজলেন নেইমারের বাবা, বয়সের ব্যবধান ১৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ব্রাজিলিয়ান ফুটবলকে ঘিরে নেইমারের নাম সবার উপরে। নানা সময় এই ফুটবল তারকাকে নিয়ে যেন আলোচনারও শেষ নেই। তবে সেটা সবসময় ফুটবল মাঠ পর্যন্ত বজায় থাকলেও এবার আলোচনাটা এবার নেইমারের বাবা নেইমার সিনিয়রকে নিয়ে। 

বছর সাতেক হল নেইমারের মা নাদিন গনকালভেসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নেইমার সিনিয়রের। সাত বছর আগে রপর দীর্ঘ সময় তার সঙ্গে নারী ঘটিত কোনো বিষয়ে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। নানা কারণের বৈবাহিক সম্পর্কে তিক্ততা থাকলেও এবার মিলল তার প্রমাণ। নতুন আলোচনা জন্ম দিলেন সিনিয়র।  

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবারও প্রেমে মজেছেন নেইমারের বাবা।  

গত পরশু নেইমার সিনিয়রের সঙ্গে এক নারীর ছবি নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর নেইমার সিনিয়রের সঙ্গে এই প্রথম কোনো নারীকে জনসমক্ষে দেখা গেল। রিও ডি জেনিরোর একটি কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। 

নেইমারের বাবার সঙ্গে ৪৫ বছর বয়সী সেই নারীর নাম মারিয়ানে বের্নাদি সান্তোস। তিনি নেইমারের খুব কাছের বন্ধু আন্দ্রে বের্নাদির মা। প্রতিবেদন মতে, আন্দ্রে বের্নাদি নিজেই নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন অনেকের সঙ্গে। দুজনের মধ্যে বয়সের ব্যবধান ১৩ বছর।   

বিবাহবিচ্ছেদের পর নেইমারের মাও অবশ্য প্রেমে পড়েছেন। ২০২০ সালে এ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। নেইমারের বাবা।  

আমাদের কাগজ/এমটি