খেলাধুলা ১৪ মার্চ, ২০২৩ ০৫:৩৩

শুরুতেই তানভিরের আঘাত

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়ে চাপে পড়েছে ইংলিশরা। টাইগারদের হয়ে অভিষিক্ত স্পিনার তানভির ইসলাম। নিজের ও দলীয় প্রথম ওভারে ফিল সল্টকে শূন্য রানে ফিরিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে ইংল্যান্ড।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং নামা টাইগাররা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ঝড়ো শুরুর পর উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন লিটন দাস ও রনি তালুকদার। পরে অষ্টম ওভারে আদিল রশিদের বলে বিদায় নেন রনি। তিনি ২২ বলে ২৪ রান করেন।

আমাদেরকাগজ/এইচএম