খেলাধুলা ৭ মে, ২০২৩ ০৫:২১

পাকিস্তানে বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে কিউইরা

স্পোর্টস ডেস্ক  : পাকিস্তানে বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা চার ম্যাচ হেরে আগেই সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। রোববার, ৬ মে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে কিউইরা। করাচি স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচটি চলছে।

পাকিস্তানে চলতি সফরের শুরুতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোখে চোখ রেখে লড়াই করে নিউজিল্যান্ড। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি (২-২) ড্র হয়। সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি সিরিজে লড়াই করলেও ওয়ানডে সিরিজে খেই হারিয়ে ফেলেছে কিউইরা। 


আমাদেরকাগজ / এইচকে