খেলাধুলা ১৯ জুলাই, ২০২৩ ০৫:৪৩

মিরপুরে অনুশীলনে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ভরসার অন্যতম প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন। গত আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাংলাদেশের স্কোয়াডে নেই তিনি। বিশ্বকাপে তাঁর দলে জায়গা পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। তবে এরই মধ্যে মিরপুরে অনুশীলনে ফিরেছেন তিনি। 

দলে না থাকলেও এখনও হাল ছাড়েননি বাংলাদেশ ক্রিকেটের এই ফিনিশার। তাই দীর্ঘ দিন পর বুধবার, ১৯ জুলাই সকালেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন রিয়াদ। ডিপিএল শেষ হবার পর আজই প্রথম মিরপুরে এসেছেন তিনি।

বিসিবির একাডেমী মাঠে আজ একা একাই ঘাম ঝড়িয়েছেন রিয়াদ। কাজ করেছেন নিজের ফিটনেস নিয়ে। এরপর ব্যাট হাতে একাডেমি কিছুক্ষণ অনুশীলনও করতে দেখা গেছে তাকে। এদিকে আজ নিজের অনুশীলনরত একটি ছবিও নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি, ক্যাপশনে লিখেছেন, ‘চ্যালেঞ্জ ইওর স্টোরি।’

এদিকে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকলেও আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে টাইগারদের স্কোয়াডে রিয়াদের জায়গা হবে কিনা তা জানা যায়নি। তার দলে থাকার ব্যাপারে প্রশ্ন করা হলে সম্প্রতি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন ‘এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তারপর আপডেট দিতে পারবো।

আমাদেরকাগজ / এইচকে