খেলাধুলা ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১৩

টসে জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠাল ভারত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : এশিয়া কাপে  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত দলপতি রোহিত শর্মা। এর আগে, নির্দিষ্ট সময়ে ভারত-পাকিস্তান মহারণ ঘটে। 

ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছিল বাবর আজমের পাকিস্তান। এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগেই নেপালের বিপক্ষে একাদশ দিয়েছিল পাকিস্তান। নেপালের বিপক্ষের দল নিয়ে ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান।  

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণে টসে জিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবার কথা ছিল। তবে এই প্রতিবেদনটি লেখা আগ মুহূর্ত পর্যন্ত মাঠে ব্যাট- বলের ঘটনা ঘটেনি। 

আমাদেরকাগজ/এমটি