স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিল ২৮ সেপ্টেম্বর। তবে তার দুই দিন আগেই দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখা-চোটের কারণে এই অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।
গুঞ্জন আছে তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না, এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, 'কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি ৫ ম্যাচের বেশি খেলবো না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না।
বিস্তারিত আসছে...






















