খেলাধুলা ৪ অক্টোবর, ২০২৩ ০৩:৫৯

মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট সঙ্গী যখন কেন্দ্রীয় কারাবন্দিরা

​​​​নিজস্ব রিপোর্টার: এবার কারাবন্দীদের সাথে ক্রিকেটে মাতলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এসময় তার সাথে ১০ হাজার কারাবন্দীর সাথে সাথে ঢাকা কেন্দ্রীয় কারা সুপারের উপস্থিতির পাশাপাশি এতে অংশ নিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার  এ এস এম আনিসুল হক।  

এসময় কারাবন্দীদের মাদকমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে উদ্যোগ হাতে নিয়েছে ' বঙ্গবন্ধু প্রিজন্স কাপ ২০২৩'। অনুষ্ঠানটি শুরু হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে টুনামেন্টের উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। 

মাশরাফি তার এক বক্তব্যে জানান, কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে কারাবন্দীরা যাতে স্বাভাবিক জীবন লাভ করতে পারে সেই জন্য এই আয়োজন। সেই সাথে সুনাগরিক প্রতিষ্ঠাসহ আগামীর সুন্দর ও সুশৃংখল সোনার বাংলা গড়ার প্রত্যাশা প্রকাশ করেন।  

মাশরাফি বলেন, তারা সুনাগরিক প্রতিষ্ঠায় ধাবিত হলে বাংলাদেশ দ্রুত উন্নত ও স্মার্ট সোনার বাংলা রূপান্তরিত হবে। 

আমাদেরকাগজ/ (এমটি)