খেলাধুলা ৫ অক্টোবর, ২০২৩ ০৩:০৫

উদ্বোধনী ম্যাচে

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

আমাদের কাগজ ডেস্ক : শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। আর এই  মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।সব মিলিয়ে আসর জমজমাট। দুই দলেরই লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা।

ম্যাচে মাঠে নামার আগে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। 

নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি থাকছেন না এই ম্যাচে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন 

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

আমাদেরকাগজ (এমটি)