খেলাধুলা ১৭ অক্টোবর, ২০২৩ ০৫:৫৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফুটবলার রোনালদিনিও 

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

আগামীকাল ১৮ অক্টোবর ঢাকায় এসে তিনি গণভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং তা নিশ্চিত করেছেন। 

ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘“আমার সোনার বাংলা”...আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’ 

শতদ্রু দত্ত গণমাধম্যকে বলেছেন, ‘১৮ অক্টোবর দুপুরে রোনালদিনিও ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন রোনালদিনিও। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনিও ঢাকা ছাড়বেন।’ 
ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গেও রোনালদিনিও বসবেন বলে জানিয়েছেন তিনি।