খেলাধুলা ২৭ নভেম্বর, ২০২৩ ১২:৫৬

নৌকার মাঝি হতে গিয়ে নিজের মুঠোফোন খোয়ালেন সাকিব

আমাদের কাগজ ডেস্ক: নির্বাচন করবে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নিজ জন্মভূমি মাগুরা-১ আসনে অংশগ্রহণ করবেন তিনি।  

রোববার ২৩ নভেম্বর, বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় মাগুরা-১ আসনে সাকিবের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 

এর আগে সারাদেশ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সঙ্গে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে মতবিনিময় করেন। এর অংশ হিসেবে গণভবনে প্রবেশ গিয়েছিলেন সাকিব।

এসময় গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন খোয়ালেন সাকিব। 

এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

উৎপল বড়ুয়া জানান, সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় সন্ধ্যায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইল ফোনটি হারিয়েছেন তা বলতে পারছেন না। 

উল্লেখ্য,গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২। তবে নিজ জন্মভূমি মাগুরা-১ আসনে নৌকার মাঝি হলেন তিনি।

আমাদেরকাগজ/এমটি