খেলাধুলা ২৩ অক্টোবর, ২০১৯ ১০:২৮

ক্রিকেটারদের দাবি মানতে প্রস্তুত বিসিবি

ডেস্ক রিপোর্ট।।

ধর্মঘটে অচল দেশের ক্রিকেট। ধর্মঘট ডাকার আগে ১১ দফা দাবি দিয়েছেন সাকিব আল হাসানরা। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে সব কথা বললেও দাবি মানার কথা বলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আজ প্রধানমন্ত্রী শেষ হাসিনার সঙ্গে দেখা করার পর জানিয়েছেন তারা সব দাবি মানতে প্রস্তুত। চলমান সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বিষয়টি জানান তিনি।

বুধবার দুপুরে গণভবনে সমস্যা সমাধানের জন্য পাপনকে দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

গেল সোমবার ১১ দফার দাবি জানিয়েছে ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের মুখ পাত্র সাকিব আল হাসান।

টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব, তামিম ইকবাল, মুশফিকুরর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদসহ মিরপুরে জড়ো হন প্রায় ৫০ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা।

এদিকে বুধবার গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের পাপন বলেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত আমরা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দরজা ক্রিকেটারদের জন্য সব সময় খোলা রয়েছে। পাপন আরও বলেন, আগে দাবি না জানিয়ে ক্রিকেটারদের ধর্মঘটে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।