অপরাধ ও দুর্নীতি ২৮ অক্টোবর, ২০২০ ০৯:৩৬

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের বোয়ালমারীতে কিশোরীকে ধর্ষণের মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ আজ বুধবার তাদের গ্রেফতার করা হয়গ্রেফতার হওয়া আসামিরা হলেন- ইলিয়াস শেখ (২৬), জহুর শেখ (২৭) আব্দুল্লাহ (২২)

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন

মামলার বরাতে জানা যায়, আসামিরা ওই কিশোরীকে গত সোমবার দুপুরে কৌশলে সাতৈর ইউনিয়নের দিঘীচালা গ্রামের এক বাগানের মধ্যে নিয়ে যায় পরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসামিরা

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে