অপরাধ ও দুর্নীতি ১২ ডিসেম্বর, ২০২০ ০১:০৮

অনলাইন জুয়ারি প্ল্যাটফর্মের ২ এডমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার থানা এলাকা হতে অনলাইন জুয়ারি প্ল্যাটফর্মের দুইজন এডমিনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সাব্বির আহমেদ কাওসার (১৯) মো: মনোয়ার হোসেন (২৬) সময় তাদের হেফাজত থেকে ০৭ টি স্মার্ট ফোন, ১৪ টি সীম কার্ড তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট 1xbet Bangladesh উন্মুক্ত অবস্থায় জব্দ করা হয়

এটিইউর সহকারি পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) জানান, এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ ডিসেম্বর রাত ১১ টায় ঢাকা জেলার সাভার থানার উত্তর জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে