অপরাধ ও দুর্নীতি ১ জানুয়ারি, ২০২১ ০৬:১৫

রামপুরায় বিশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ

গ্রেপ্তারকৃতরা হলোনাদিম মাহমুদ (২৭) মোঃ রিয়াজুল ইসলাম রিপন (৪৪)

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন পিপিএম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রামপুরা থানার রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম ক্যান্টনমেন্ট জোনাল টিম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রয় করতো সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে