অপরাধ ও দুর্নীতি ৯ জানুয়ারি, ২০২১ ০৭:২০

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০১৬৪ পিস ইয়াবা, ৬৯ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৬৯০ গ্রাম ১২ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৮ জানুয়ারি, ২০২১ (শুক্রবার) সকাল ছয়টা থেকে আজ ০৯ জানুয়ারি, ২০২১ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা রুজু হয়েছে।