অপরাধ ও দুর্নীতি ১১ জানুয়ারি, ২০২১ ০২:০৩

সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি আটক

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট

সুন্দরবন  শরণখোলা রেঞ্জ থেকে হরিণ শিকারের ফাঁদসহ আসলাম শেখ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১১ জানুয়ারি) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারি অবস্থান করছেএমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে শিকারি আসলামকে আটক করা হয়।

সময় তার ব্যবহৃত একটি নৌকা, আট ককসিট বরফ, একটি দা, একটি কুড়াল সাড়ে চার হাজার ফুট হরিণের ফাঁদ জব্দ করা হয়। আটক ব্যক্তির নামে বন আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার (১২ জানুয়ারি) বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলে।