নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামসহ ২২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা দায়ের করা হচ্ছে। এই বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।






















