অপরাধ ও দুর্নীতি ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৮

ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী,গার্মেন্ট মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে নিজের পোশাক কারখানার তরুণীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কাইয়ুম নামের এক ব্যক্তি গতকাল শুক্রবার রাতে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়

মামলার সূত্রে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমিদুল ইসলাম জানান, সাভারের ছায়াবিথী এলাকার ‘বাংলার মাট অ্যাপারেলন্স অ্যান্ড পিন্টিং’ নামের কারখানায় ওই তরুণী (১৭) কাজ করত ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই মাস ধরে ধর্ষণ করেন কারখানার মালিক কাইয়ুম এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এরপর মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে কারখানার মালিক গড়িমসি শুরু করেন এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ওই তরুণী কারখানার মালিককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করে পুলিশ রাতেই সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কাইয়ুমকে গ্রেপ্তার করে ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে এ ঘটনায় ওই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে

অভিযুক্ত কারখানা মালিক কাইয়ুমকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই তাহমিদুল ইসলাম