অপরাধ ও দুর্নীতি ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:২৭

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

ডেস্ক রিপোর্ট

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০৮৭২ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৭০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪০টি মামলা হয়েছে।