অপরাধ ও দুর্নীতি ৬ অক্টোবর, ২০২০ ০৮:১০

মেডিকেল-ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের একজন গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

সরকারি মেডিকেল ডেন্টালের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসচক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতারকৃত ব্যক্তি স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালাম।

গত কাল সোমবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার জি ব্লকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁসচক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্য সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে সাইবার পুলিশ। চক্রের অনেক সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্নফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। দুপুরে সংবাদ সম্মেলনে ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রকে ধরতে গিয়ে মেডিকেল ডেন্টালে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি চলে আসে। এতে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামের নাম রয়েছে।