নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৩৩২ টাকা। এতে ভালোমানের স্বর্ণ ভরি প্রতি ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।
শনিবার (১২ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা, যা আগে ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে। এদিকে সনাতনি স্বর্ণের দাম ভরিতে ৩৬৮ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৫ হাজার ১৫২ টাকা।
তবে স্বণের দাম বাড়লেও অপরবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতনি প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
এর আগে বিশ্ববাজারে বাড়ানো হয় স্বর্ণের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
আমাদেরকাগজ/এইচএম




















