তুষার আহম্মেদ: এই মাস রহমতের মাস। বলা হয়, প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে তার সততার কতটুকু প্রতিদান মিলছে এবারের রমজানের নিত্য পণ্যের বাজারে। কেন ই বা বাজারে আসলে ঘাম ছুটছে সাধারণ মানুষের?
রমজান এলেই আমরা ইফতারিতে সাধারণ বেগুনি, মুড়িমাখা খেতে পছন্দ করি অনেকেই। সারাদিন পর একটু লেবুর সরবত না হলে যে মুখে রুচি আসে না। তবে কি সেখানে বাঁধা পড়ছে এই রমজানেও?
রাজধানীর রায়ের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুণের দাম ৮০/৯০ টাকা। ১ কেজি শসা বিক্রয় হচ্ছে, ৭০/৮০ টাকাতে। লেবুর হালি ৪০ থেকে ৬০ টাকা।
রমজানে চাহিদার কারণে এমন নিত্য পণ্যের দাম বাড়ছে জানতে চাইলে সেখানে থাকা স্কুল শিক্ষক ফরহাদ হোসেন জানান, প্রতিবার রোজা এলেই জিনিস পত্রের দাম বাড়তি থাকে। যাতে ভোগান্তি পড়তে হয় আমাদের।
নিত্য পণ্যের দাম এমন অতিবৃদ্ধর কারণ জানতে চাইলে সবজী বিক্রেতা সাহাবুদ্দিন জানান, কারওয়ানবাজারে কেউ মাল কিনতে গেছে মধ্যরাতে, ভালো মানের বেগুন কিনেছে ৪০০ টাকা পাল্লা। এই মাল খুচরা বাজারে এসে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া কিছু খুচরা বিক্রেতারা ভোরে এবং সকালে পাইকারি মার্কেটে মাল কিনতে যায়। তারা প্রতি পাল্লা ৩০০ থেকে ৩৫০ টাকায় কিছুটা খারাপ মাল কিনে এসেছে। তারাই মূলত আজ বাজারে ৮০ টাকা কেজিতে বিক্রি করছে।
দুই দিন আগে সব ধরণের বেগুণের দাম ১০০ টাকা থাকলেও আজ মানভেদে বেগুনের দাম ৮০ টাকায় নেমেছে, কারণ জানতে চাইলে এ ব্যবসায়ী বলেন, গত দুইদিন আগে আসলেই বেগুনের দাম বাড়তি ছিল, ১০০ টাকার নিচে বাজারে কোন বেগুন ছিলো না। এর কারণ সেসময়, তার দুই দিন আগে বৃষ্টি হয়েছিল। সে কারণে বাজারে বেগুনের সরবরাহ কম দেখা দিয়েছিল, তাই হঠাৎ করেই সব ধরণের বেগুন বিক্রি হয়েছে ১০০ টাকায়।
বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে লম্বা বেগুনের চাহিদা সবচেয়ে বেশি। আর এই বেগুনগুলোর ভালো মানেরটা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, বাকিগুলো মানভেদে ৮০ টাকাতেও পাওয়া যাচ্ছে। এছাড়া সবুজ ও বেগুনি রঙের গোল বেগুনগুলো ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে প্রতি কেজি লাল বেগুন বিক্রি হয়েছে সর্বোচ্চ ৮০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৬৫ টাকা। এছাড়া এক মাস আগে বেগুন বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকায়। পাশাপাশি গত বছর এই সময়ে বেগুন বিক্রি হয়েছে ৪০ থেকে ৭০ টাকার মধ্যে। ফলে এক বছরে ২৭.২৭ শতাংশ বেড়েছে বেগুনের দাম।
আমাদের কাগজ/এমটি





















