অর্থ ও বাণিজ্য ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১২

আবারও উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র 

আমাদের কাগজ ডেস্ক : সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও চালু হয়েছে। আজ (মঙ্গলবার) বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, তিন দিন বন্ধ থাকার পর ফের চালু হয়  এটি। এরপর (সোমবার) রাত থেকে উৎপাদন শুরু হয়।

এইদিকে ইতোমধ্যে উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

মোহাম্মাদ আনারুল আজিম জানান, যান্ত্রিক (কেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়া) ত্রুটির কারণে (শুক্রবার) থেকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে (সোমবার) আবারও উৎপাদন শুরু হয়েছে।

রামপালে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 

আমাদেরকাগজ/এমটি