শিক্ষা ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৯

চবির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা আর নেই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক . কামরুল হুদা (৫১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল শুক্রবার ( ফেব্রুয়ারি) রাতে ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক

তিনি মা, স্ত্রী, ছেলে, মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন

তার মৃত্যুর বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক . সিরাজ উদ দৌল্লাহ

গত ২৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অধ্যাপক . কামরুল হুদা এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যান স্বজনেরা

অধ্যাপক . কামরুল হুদা ২০১৫ সালের ২৭ জুন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান পরদিন ২৮ জুন ওই পদে যোগদান করেন তিনি

প্রায় বছর মাস দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২২ মার্চ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এপ্রিল তার পদত্যাগ পত্র গৃহীত হয় এরপর থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছিলেন তিনি

অধ্যাপক . কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক . শিরীণ আক্তার তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

. কামরুল হুদার ১ম নামাজে জানাজা শনিবার ( ফেব্রুয়ারি) সকাল ১১টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদে, ২য় জানাজা জোহরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ৩য় জানাজা আসরের নামাজের পর হাটহাজারীর কাটিরহাটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে