ডেস্ক রিপোর্ট
করোনা সংক্রমণের কারণে বাতিল হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ কারণে শিক্ষার্থীদের ফরম পূরণের আংশিক টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, 'করোনার কারণে যেহেতু এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেব। পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা খরচ হয়নি, সেসব টাকা ফেরত দেয়া হবে।'
জিয়াউল হক জানান, পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি, ব্যবহারিক পরীক্ষার ফি থেকে শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবে।' তবে ঠিক কতটাকা ফেরত দেয়া হবে, তা সুনির্দিষ্ট করে বলেনন তিনি।





















