আইন ও আদালত ৮ মে, ২০২৩ ১২:৩১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৯

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৩১ পিস ইয়াবা, ৩৩ কেজি ৬৯৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৪০ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন , ৫০ বোতল দেশি মদ ও ১ হাজার ৫০০টি প্যান্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আমাদের কাগজ/এমটি