স্বাস্থ্য সেবা ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৫৬

স্বাস্থ্যমন্ত্রী রবিবার করোনার টিকা নেবেন

ডেস্ক রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনার টিকা নেওয়ার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।