স্বাস্থ্য সেবা ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৪১

করোনার টিকা নিলেন সিইসি

ডেস্ক রিপোর্ট

জাতীয় পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে টিকা নিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি এ টিকা নেন। এ সময় নির্বাচন কমিশনের অর্ধশতাধিক কর্মকর্তা করোনার টিকা গ্রহণ করেন।

এর পর আধাঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকেন সিইসি। পরে সাংবাদিকদের বলেন, আমি টিকা নিয়ে ভালো আছি। সব ভোটারকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল রোববার সারা দেশে করোনার গণটিকাদান কর্মসূচি উদ্বোধন করে নিজেও টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা নিতে দেশবাসীকে উৎসাহ দিতে এদিন মন্ত্রী ও সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন।

প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনা সম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এ টিকা পাবেন।